তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাসিথ মালিঙ্গা
রঙিন পোশাকে বরাবরই দলের সবচেয়ে বড় ভরসা। গত কিছুদিনে তাঁর জ্বলে ওঠা আর শ্রীলঙ্কার জয় যেন হয়ে উঠেছে সমার্থক। এশিয়া কাপের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে, একই কীর্তির পুনরাবৃত্তি ফাইনালেও। প্রস্তুতি ম্যাচে ৪ উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে। পরের ম্যাচে খেলেননি, দল হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। আজও মালিঙ্গাকে ওই খুনে চেহারায় চাইবে দল।
এবি ডি ভিলিয়ার্স
স্মিথ-ক্যালিসবিহীন লাইনআপে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মেরুদণ্ড তিনি। দল বিপর্যয়ে পড়লে যেমন সামাল দিতে হবে, তেমনি কখনো আবার পরিস্থিতির দাবি মিটিয়ে তুলতে হবে ঝড়—দুটিই খুব ভালো পারেন ডি ভিলিয়ার্স। সামর্থ্য আছে মালিঙ্গার ইয়র্কার কিংবা স্লোয়ারকেও চকিতে সীমানাছাড়া করার। প্রোটিয়াদের জিততে হলে ডি ভিলিয়ার্সকে করতে হবে দারুণ কিছু।