তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঈদ আজমল
তাঁর বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যেকোনো সময়। সাঈদ আজমলের স্পিন যেন ব্যাটসম্যানদের জন্য ধাঁধা! টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক (৮২টি) ভারতের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। আজ তাঁর জন্য নিশ্চয়ই বাড়তি কোনো পরিকল্পনা থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলেরও।

অ্যারন ফিঞ্চ
টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান। গত আগস্টে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৭০ বলে ১৫৬ রান করে গড়েছিলেন টি-টোয়েন্টির ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা (১৪) মেরেছেন ওই ম্যাচেই, ভাগ বসিয়েছেন হার্শেল গিবসের সঙ্গে সবচেয়ে বেশি চারের (১৪) রেকর্ডেও। পাকিস্তানের সামনেও আজ ভয়ংকর হয়ে উঠতে পারেন ফিঞ্চ।