তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারলন স্যামুয়েলস
মারলন স্যামুয়েলস

মারলন স্যামুয়েলস
গতবার ফাইনালে ৫৬ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে একাই হারিয়েছিলেন শ্রীলঙ্কাকে। মারলন স্যামুয়েলস ছন্দে থাকলে বোলাররা দিশেহারা থাকেন। বাংলাদেশে আসার আগে বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও প্রমাণ দিয়েছেন। কে জানে সেরাটা ঠিক কোন দিনের জন্য তুলে রেখেছেন স্যামুয়েলস!

সুরেশ রায়না
সুরেশ রায়না

সুরেশ রায়না
এ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নয় সেঞ্চুরিয়ানের একজন সুরেশ রায়না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বছর চারেক আগে সেই ম্যাচে অবশ্য ব্যাট করেছিলেন তিন নম্বরে। তবে ইদানীং প্রমাণ করেছেন আরেকটু নিচের দিকে নেমেও ব্যাট হাতে সমান কার্যকর তিনি। সঙ্গে তাঁর দুর্দান্ত ফিল্ডিং ভারতের জন্য বাড়তি পাওনা।