তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড মিলার
আইপিএলে খুনে সব ইনিংস খেলে পেয়ে গেছেন ‘মিলার দ্য কিলার’ খেতাব। দেশের হয়ে একটু নিচের দিকে ব্যাট করেন বলে খুনি চেহারাটা দেখানোর সুযোগ সব সময় মেলে না। সেটি পেয়েছিলেন শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচে, ব্যর্থ হয়েছেন। হল্যান্ডের বড় দুশ্চিন্তা এটাই। তাঁর মতো ব্যাটসম্যান তো আর প্রতিদিন খোলসবন্দী হয়ে থাকবেন না!
টম কুপার
তাঁকে দলে নেওয়া নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। সেই বিতর্ক থামিয়ে দিয়ে টম কুপার আলোচনায় এসেছেন প্রথম পর্বে নিজের পারফরম্যান্স দিয়ে। সুপার টেনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পুরো হল্যান্ড দলের সঙ্গে ব্যর্থ কুপারও। তবে কে জানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হল্যান্ড হয়তো চমকে দেবে ব্যাট-বলে জ্বলে ওঠা কুপারের মাধ্যমেই!