তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঞ্জেলো ম্যাথুস
টুর্নামেন্টে নতুন বল হাতে নিচ্ছেন নিয়মিতই। বোলিংয়ের পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন এক ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে আবার দারুণ এক ইনিংস খেলেছিলেন ব্যাট হাতে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট-বল দুটিতেই তাঁকে স্বরূপে চাইবে দল। নিয়মিত অধিনায়ক না থাকায় আজ মাঠেও হয়তো আরেকটু বেশি সক্রিয় হতে হবে লঙ্কার টেস্ট ও ওয়ানডে অধিনায়ককে।

রস টেলর
দারুণ এক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচ জিতলে আজ এত কঠিন পরীক্ষায় নামতে হতো না কিউইদের। যন্ত্রণাটা নিশ্চয়ই পোড়াচ্ছে তাঁকে। সেই জ্বালা জুড়াতে আজ লঙ্কানদের বিপক্ষেও জ্বলে উঠতে পারে টেলরের ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু ইনিংসও আছে তাঁর।