তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টুয়ার্ট ব্রড
নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা নিজেই বলেছেন গত ম্যাচ শেষে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এটিই তাই হতে পারে তাঁর শেষ ম্যাচ। দলের মতো এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি নিজেরও। তিন ম্যাচে উইকেট নিয়েছেন একটি। দলের পাওয়ার আর কিছুই নেই। সম্ভাব্য শেষ ম্যাচে অধিনায়ক অবশ্যই চাইবেন নিজের কিছু ছাপ রাখতে।

পিটার বোরেন
২০০৯ বিশ্বকাপে ইংল্যান্ড-বধের সেই ম্যাচে খেলেছিলেন ২৫ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ওয়ানডেতে যে একবার খেলেছেন, অপরাজিত ছিলেন ২৪ বলে ৩৫ করে। ইংলিশ বোলারদের পছন্দ করেন বেশ। স্মরণীয় এক টুর্নামেন্ট দারুণ কিছু করেই শেষ করতে চাইবেন ডাচ অধিনায়ক।