তাঁরা দুজন
জেন্স লেম্যানের কাছ থেকে ‘টিপস’ নিতে পারেন ভিক্টর ভালদেজ ও পেপে রেইনা। দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায়ও বেঞ্চে বসে থাকাটা কীভাবে সহ্য করতে হয়, সেটা অন্তত জেনে নিতে পারতেন। বেঞ্চে বসতে বসতে বেঞ্চটাকেই ঘর-বাড়ি বানিয়ে ফেলেছেন ভালদেজ ও রেইনা। অবশ্য উপায়ই বা কী? ভালদেজ-রেইনার সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। ক্যাসিয়াসের কারণে বাইরে বসে থাকা দুই গোলরক্ষকের মধ্যে ভালদেজের দুঃখটা বেশি।বার্সেলোনা ‘বি’ দল হয়ে ২০০২ সালে মূল দলে আসা ভালদেজকে এরই মধ্যে বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক বলে অনেকে মনে করছেন। আট বছরের এই ক্যারিয়ারে ২টি চ্যাম্পিয়নস লিগ, ৮টি লা লিগা ও একটি কোপা ডেল রে জিতেছেন। অথচ এই বিশ্বকাপে আসার আগে, গত ৩ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অভিষেক হয়েছে তাঁর। এখনো পর্যন্ত ওটিই ভালদেজের একমাত্র ম্যাচ। রেইনা অবশ্য সে তুলনায় একটু সৌভাগ্যবান। ক্যাসিয়াসের ইনজুরি হলে বা তাঁকে বিশ্রাম দিতে হলে দস্তানা জোড়া তাঁর হাতেই ওঠে। এ পর্যন্ত এই করে করে ২০টি ম্যাচ খেলেও ফেলেছেন।কিন্তু লিভারপুলের হয়ে একবার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলাসহ দারুণ উজ্জ্বল একটা ক্যারিয়ারের মালিকের জন্য এটাও কি যথেষ্ট?ভালদেজ-রেইনাকে আশা শোনানোরও উপায় নেই। বয়সটা দেখুন—রেইনা ২৭, ভালদেজ ২৮ ও ক্যাসিয়াস ২৯! ওয়েবসাইট।