তাঁরা দুজন
স্প্যানিশরা তাদের বিশ্বকাপজয়ী বীরদের সংবর্ধনা দেবে। সারা কারবোনেরোরও কি সে রকমই একটা কিছু পাওয়া উচিত না? ইকার ক্যাসিয়াসের কোনো ব্যর্থতার দায় যদি তাঁর কাঁধে যায়; সফলতার কৃতিত্বও দেওয়া উচিত কারবোনেরোকে! অন্যরা কী করবে না করবে তাদের ব্যাপার। কারবেনোরোকে যে ‘সম্মান’টা দেওয়া দরকার, সেটা কিন্তু খোদ ক্যাসিয়াসই দিয়ে দিলেন। টেলিভিশন ক্যামেরার সামনে সাংবাদিক, প্রেমিকা কারবোনেরোকে জড়িয়ে ধরে আবেগমথিত চুমু খেয়ে বিশ্বকে দেখিয়ে দিলেন, প্রেম করতে ভয় নেই তাঁর।টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন, অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন—সেই ক্যাসিয়াসের প্রেমিকা হিসেবে কারবোনেরোর গর্বই করার কথা। অথচ এই বিশ্বকাপের শুরুতে কত না গঞ্জনা সইতে হয়েছে এই সুন্দরী টেলিভিশন সাংবাদিককে!প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের বিপক্ষে এক গোলে হারল স্পেন। বলা হলো, দায় নাকি কারবোনেরোর। গোলপোস্টের পেছনে কারবোনেরো মাইক্রোফোন হাতে ঘোরাঘুরিই নাকি ক্যাসিয়াসের মনঃসংযোগে চিড় ধরিয়েছে। স্প্যানিশ মিডিয়ায় দাবি উঠল, এই ভদ্রমহিলাকে বিশ্বকাপ থেকেই বের করে দিতে হবে।সেটা হয়নি। ক্যাসিয়াসও এখন দাবি করতে পারেন, মাঠে কারবোনেরোর ঘোরাঘুরি করা তাঁকে বরং ভালো খেলায়ই অনুপ্রাণিত করেছে। ক্যাসিয়াসের দাবিটা না মেনেও উপায় থাকবে না তখন। পুরুষের সব সাফল্যের পেছনেই যেন একজন নারী থাকে! ওয়েবসাইট।