তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমরত্বের পথেআজ জিতলে লিভারপুল-কিংবদন্তি বব পেইসলির তিনবার ইউরোপ-সেরার মুকুট পরার কীর্তি ছুঁয়ে ফেলবেন অ্যালেক্স ফার্গুসন। ৫১ বছর আগে প্রথম চাক্ষুস দেখা ট্রফিটি আবারও হাতে নিতে পারলে পেইসলিকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নও দেখবেন নির্ঘাত। ১৯৬০ সালে হ্যাম্পডেন পার্কে ইউরোপিয়ান কাপের ফাইনালে ১ লাখ ৩৫ হাজার দর্শকের মধ্যে ছিলেন কিশোর ফার্গুসন। ডি স্টেফানো-পুসকাসের রিয়াল ৭-৩ গোলে ধ্বংস করেছিল এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। তখন থেকে ইউরোপে মোহাবিষ্ট ফার্গুসন। ১৯৬৭ সালে স্বদেশি সেল্টিক ও পরের বছর ম্যানইউর জয়ও তাই তাঁর স্মৃতিতে উজ্জ্বল। ম্যানইউর ম্যানেজার হিসেবে তাঁর ইউরোপে অভিষেক ১৯৯১ সালে। সেটি কাপ উইনার্স কাপ, প্রথমবারেই সাফল্য। ফাইনালে ম্যানইউ কাকে হারিয়েছিল জানেন? বার্সেলোনা!অন্য ভূমিকায়আজ ওয়েম্বলিতে পা রেখেই তিনি হয়তো স্মৃতির ভেলায় ভেসে যাবেন ১৯ বছর পেছনে। এই মাঠেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় শিরোপাটা জিতেছিলেন তখন ২১ বছর বয়সী মিডফিল্ডার। ১৯৯২ সালের ২০ মের রাতটি বার্সা কোচ পেপ গার্দিওলার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে স্মরণীয় রাত। সাম্পদোরিয়ার বিপক্ষে সেই ফাইনালে ফ্রি-কিক থেকে রোনাল্ড কোম্যানের গোল বার্সেলোনাকে এনে দিয়েছিল প্রথম ইউরো-শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। রিয়াল মাদ্রিদের ছায়াতলে হারিয়ে যেতে থাকা বার্সা ওই শিরোপা দিয়েই জেগে ওঠে আবার। গার্দিওলা সেদিন হয়তো পত্রিকার শিরোনাম হতে পারেননি, তবে কোচ ইয়োহান ক্রুইফের কাছ থেকে শিখেছিলেন কীভাবে সুন্দর ফুটবল খেলেও সাফল্য পাওয়া সম্ভব। খেলোয়াড় গার্দিওলার মতো কোচ গার্দিওলাকেও কি দুই হাত ভরে দেবে ওয়েম্বলি?