প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেখানে শুধু মরিনহো আর ফার্গুসনচ্যাম্পিয়নস লিগে দলকে সবচেয়ে বেশিবার সেমিফাইনালে তোলার সাফল্যে মরিনহো-ফার্গুসন এখন সমতায়। দুজনই নিজ নিজ দলকে সাতবার সেমিফাইনালে তুলেছেন। ফার্গুসনের দল একটাই— ম্যানচেস্টার ইউনাইটেড। মরিনহো উঠিয়েছেন ভিন্ন চারটি ক্লাবকে—পোর্তো (২০০৪), চেলসি (২০০৫ ও ২০০৭), ইন্টার মিলান (২০১০) ও রিয়াল মাদ্রিদ (২০১১, ২০১২ ও ২০১৩)। মাত্র ৫০ বছর বয়সেই এই কীর্তি ছুঁলেন পর্তুগিজ কোচ। ২০১১ সালে ইউনাইটেডকে যখন সর্বশেষ সেমিফাইনালে তোলেন ফার্গুসন, তাঁর বয়স ছিল ৬৯।