তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের উইকেটে জুটি বাঁধার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন আগেই। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। যুক্তরাষ্ট্রপ্রবাসী নারায়ণগঞ্জের মেয়ে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে আগামীকালই আক্দ হয়ে যাবে সাকিব আল হাসানের। বিয়ের আনুষ্ঠানিকতা অবশ্য মাস কয়েক পরে। পায়ের চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়া সাকিব কাল হবু জীবনসঙ্গিনীকে নিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছিলেন মিরপুরে। খেলা শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে সতীর্থদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শিশিরকে। ছবিটি সেখানেই তোলা ছবি: শামসুল হক