তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরুল কায়েস
২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তান সিরিজের পর জায়গা হারিয়েছিলেন দলে। সেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফিরেই করেছেন দারুণ এক ফিফটি। স্পিনে পায়ের ব্যবহার ছিল দেখার মতো। তবে সামনেই ফিরে আসবেন তামিম ইকবাল। এনামুল হক দারুণ ফর্মে, শামসুর রহমানও আছেন। জায়গাটা আবার পাকাপোক্ত করতে হলে তাই এক ফিফটিতেই থেমে গেলে চলবে না। ইমরুলের জন্য আপাতত প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ।
মাহেলা জয়াবর্ধনে
এশিয়া কাপে তিনি বরাবরই বিবর্ণ। গড় তিরিশের নিচে, এবারের আগে ২৩ ম্যাচে ছিল না কোনো সেঞ্চুরি। এবারও তিন ম্যাচে করেছেন ১৩, ৯ ও ১৪। তবে সাঙ্গাকারা তো আর প্রতিদিনই টানতে পারবেন না! ফাইনালেই হয়তো জয়াবর্ধনের কাছ থেকে বড় একটি ইনিংসের প্রয়োজন পড়বে দলের। আজকের ম্যাচ তাই হতে পারে তাঁর ছন্দে ফেরার মঞ্চ।