তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেন্দ্র সিং ধোনি
তিনি যেকোনো দলে, যেকোনো ম্যাচে থাকা মানেই আগ্রহের কেন্দ্রে। চোট কাটিয়ে ফিরছেন, সঙ্গে মাঠের বাইরের নানা ঘটনাপ্রবাহে আলোচনায় আছেন বলে আজ তাঁর দিকে দৃষ্টি থাকবে আরও বেশি। ইতিহাস বলে, যখনই বিতর্ক বা নেতিবাচক কারণে খবরে এসেছেন,
সব সময়ই দুঃসময়কে পাল্টা জবাব দিয়েছেন মাঠে। আজও কি অপেক্ষায় তেমন কিছু?
শহীদ আফ্রিদি
এশিয়া কাপের পারফরম্যান্স যেন আফ্রিদিকে ঘিরে সেই শুরুর সময়কার উত্তেজনা ফিরিয়ে এনেছে আবার। যেন ব্যাট হাতে করতে পারেন যেকোনো কিছু! শতভাগ ফিট নন এখনো, তবুও মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। ভারতের বিপক্ষে সেই দুই ছক্কা কীর্তির পর আজ আফ্রিদি ভালো করলেও খবর, কিছু না করলেও। আর তাঁর বোলিংটার কথা ভুলে গেলেও কিন্তু চলবে না!