তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন তাঁর দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ, সেটা বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তাঁর, উইকেটের হিসাবে রাজ্জাকের সঙ্গে যৌথভাবে শীর্ষে। বোলার কিংবা ব্যাটসম্যান যেকোনো ভূমিকাতেই ম্যাচের রং বদলে দিতে পারেন সাকিব। বাংলাদেশ আজ তাঁর কাছে অলরাউন্ড পারফরম্যান্সই চাইবে।
ক্রিস গেইল

টি-টোয়েন্টি যেন শুধু তাঁরই খেলা! গেইলের ব্যাট যেদিন খাপ খোলা তলোয়ার হয়ে ওঠে, বোলারদের কচুকাটা হতেই হয়। ভারতের সঙ্গে আগের ম্যাচে দিনটা সে রকম ছিল না বলেই বাংলাদেশের ভয়টা আরও বেশি। কে জানে আজই স্বরূপে আবির্ভূত হন কি না, ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার! এমন একজনকে তো আর প্রতিদিন বেঁধে রাখা যায় না!