তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল নারাইন ও ডেভিড ওয়ার্নার
সুনীল নারাইন ও ডেভিড ওয়ার্নার

সুনীল নারাইন
কেন তিনি টি-টোয়েন্টির এক নম্বর বোলার সেটার আভাস আগের দুই ম্যাচেই দিয়েছেন নারাইন। উইকেট পাননি, কিন্তু স্পিনের বিপক্ষে দুর্ধর্ষ ভারতের ব্যাটিং লাইনআপ তাঁর ৪ ওভাবে নিতে পেরেছে মাত্র ২০ রান। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে আরও মিতব্যয়ী, ১৭ রানে ১ উইকেট। আজ অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যানদের জন্যও সবচেয়ে বড় চ্যালেঞ্জ নারাইনের ঘূর্ণিজাদু।
ডেভিড ওয়ার্নার
পাকিস্তানের বিপক্ষে আউট হয়ে গিয়েছিলেন দ্বিতীয় বলেই। কিন্তু প্রতিদিন যে এভাবে ফিরে যাবেন না সেটা ওয়েস্ট ইন্ডিজ ভালোই জানে। ওই ম্যাচটা বাদ দিলে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত, দক্ষিণ আফ্রিকায় বোলারদের শাসন করে এসেছেন নির্দয়ভাবে। আগের ম্যাচের ব্যর্থতার কারণেই আজ তাঁর কাছে অস্ট্রেলিয়ার প্রত্যাশাটা আরও বেশি।