তাঁরা বন্ধুই আছেন!
এত বড় একটা ঘটনার পর তাঁদের সম্পর্কে নিশ্চয়ই ফাটল ধরেছে? কিন্তু বাইরের এই ফিসফিসানি একদমই উড়িয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। কোচ হিসেবে ইংল্যান্ড দলের ভেতরের-বাইরের সবকিছুই ফ্লাওয়ারের জানা। এ থেকেই ইংল্যান্ড কোচ বলছেন, তাঁদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝির অবকাশ নেই, কেভিন পিটারসেন ও গ্রায়েম সোয়ান এখনো পরস্পরের ভালো বন্ধু। আর পিটারসেন বিষয়টি সামলাতে পরিপক্বতার পরিচয় দিয়েছেন বলেই মনে করেন ফ্লাওয়ার।নিজের লেখা আত্মজীবনীতে ‘অধিনায়ক’ কেভিন পিটারসেনের কড়া সমালোচনা করেছেন সোয়ান। একসময়ের অধিনায়ক এবং দীর্ঘদিনের সতীর্থ সম্পর্কে ইংল্যান্ড অফ স্পিনার তাঁর বইতে এমন কথাও লিখেছেন, ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে পিটারসেনকে বেছে নেওয়াটা ছিল ভুল! তার পর থেকেই ইংলিশদের মনে ভয়, এই ঘটনা তাঁদের মধ্যে বিভেদের দেয়াল তুলে দিতে পারে।‘তাঁরা এখনো বন্ধু আছেন’ বলে ইংলিশদের তাই আশ্বস্ত করলেন ফ্লাওয়ার। কিন্তু ইংল্যান্ড কোচের ব্যক্তিগত মত আত্মজীবনী লেখার জন্য সোয়ান অবসর নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। ফ্লাওয়ার মনে করেন, অবসরের আগে খেলোয়াড়দের বই লেখা ঠিক নয়, ‘আমার মনে হয় না সতীর্থদের সম্পর্কে কথা বলাটা বর্তমান খেলোয়াড়দের জন্য ভালো কোনো ধারণা।’কেন ভালো নয় ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘যখন আপনি একজন ব্যক্তির মূল সুরটা ধরতে পারবেন না, লিখিত আকারে তা বিকৃত হয়ে বাইরে চলে আসতে পারে—বিশেষ করে সোয়ানের মতো মানুষের ক্ষেত্রে যথার্থ এবং গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।