তাঁরা বর্ষসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিফা বর্ষসেরা পুরস্কার’ চালু হয় ১৯৯১ সালে। প্রথম বর্ষসেরা হয়েছিলেন লোথার ম্যাথাউস। জার্মানির কোনো খেলোয়াড় ওই একবারই জেতেন এই পুরস্কার। দেশ হিসেবে সর্বোচ্চ আটবার এই পুরস্কার গেছে ব্রাজিলে। এর মধ্যে রোনালদো জিতেছেন তিনবার। পুরুষ খেলোয়াড়দের মধ্যে তিনবার এই পুরস্কার আর জিতেছেন জিনেদিন জিদান। ক্লাব হিসেবে সবচেয়ে বেশিবার এই পুরস্কার জিতেছেন বার্সেলোনার খেলোয়াড়েরা। এবারসহ আটবার। এবারেরটি নিয়ে টানা পাঁচবার এই পুরস্কার জিতলেন ব্রাজিলের মার্তা, নারী-পুরুষ মিলিয়ে যেটি একটি রেকর্ড। জার্মানির বির্জিত প্রিঞ্জ তিনবার জিতেছেন, তিনবারই টানা। সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জিতেছেন ব্রাজিলের রোনালদো। সবচেয়ে বেশি বয়সে জেতার রেকর্ডটি ইতালির ফ্যাবিও ক্যানাভারোর। ২০০৬ সালে জেতার সময় ইতালির তখনকার অধিনায়কের বয়স ছিল ৩৩ বছর। নারীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে জিতেছিলেন যুক্তরাষ্ট্রের মিয়া হ্যাম (৩০ বছর)। ২০০২ সালে ফিফা বর্ষসেরা পুরস্কার জেতার সময় মার্তার বয়স ছিল ২০ বছর; মেয়েদের মধ্যে সবচেয়ে কম বয়সে জেতার রেকর্ড এটি।