তাঁরা সাতজন
রাফায়েল নাদাল যোগ হওয়ায় এখন এই ক্লাবটার নাম হতে পারে ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’। পুরুষ টেনিসে চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেরই শিরোপা জিতে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’ অর্জনের কৃতিত্ব এই সাতজনের। এঁদের মধ্যে ডন বাজ ও রড লেভারের আছে একই বছরের চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি। লেভারের আবার দুবার (১৯৬২ ও ১৯৬৯)।ফ্রেড পেরি (ব্রিটেন) ৮টি শিরোপা—অস্ট্রেলিয়ান ওপেন: ১৯৩৪; ফ্রেঞ্চ ওপেন: ১৯৩৫; উইম্বলডন: ১৯৩৪, ১৯৩৫, ১৯৩৬; ইউএস ওপেন: ১৯৩৩, ১৯৩৪, ১৯৩৬ডন বাজ (যুক্তরাষ্ট্র) ৬টি শিরোপা—অস্ট্রেলিয়ান ওপেন: ১৯৩৮; ফ্রেঞ্চ ওপেন: ১৯৩৮; উইম্বলডন: ১৯৩৭, ১৯৩৮; ইউএস ওপেন: ১৯৩৭, ১৯৩৮রড লেভার (অস্ট্রেলিয়া)১১টি শিরোপা—অস্ট্রেলিয়ান ওপেন: ১৯৬০, ১৯৬২, ১৯৬৯; ফ্রেঞ্চ ওপেন: ১৯৬২, ১৯৬৯; উইম্বলডন: ১৯৬১, ১৯৬২, ১৯৬৮, ১৯৬৯; ইউএস ওপেন: ১৯৬২, ১৯৬৯রয় এমারসন (অস্ট্রেলিয়া) ১২টি শিরোপা—অস্ট্রেলিয়ান ওপেন: ১৯৬১, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৬, ১৯৬৭; ফ্রেঞ্চ ওপেন: ১৯৬৩, ১৯৬৭; উইম্বলডন: ১৯৬৪, ১৯৬৫; ইউএস ওপেন: ১৯৬১, ১৯৬৪আন্দ্রে আগাসি (যুক্তরাষ্ট্র) ৮টি শিরোপা—অস্ট্রেলিয়ান ওপেন: ১৯৯৫, ২০০০, ২০০১, ২০০৩; ফ্রেঞ্চ ওপেন: ১৯৯৯; উইম্বলডন: ১৯৯২; ইউএস ওপেন: ১৯৯৪, ১৯৯৯রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ১৬টি শিরোপা—অস্ট্রেলিয়ান ওপেন: ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০; ফ্রেঞ্চ ওপেন: ২০০৯; উইম্বলডন: ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯; ইউএস ওপেন: ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮রাফায়েল নাদাল (স্পেন)৯টি শিরোপা—অস্ট্রেলিয়ান ওপেন: ২০০৯; ফ্রেঞ্চ ওপেন: ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০; উইম্বলডন: ২০০৮, ২০১০; ইউএস ওপেন: ২০১০