তাঁরা 'আর্জেন্টিনার সৈনিক'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাখেরও বেশি আর্জেন্টাইন সমর্থক আজ পাহারারত পদাতিক সৈন্যের মতো ঘিরে থাকবেন সাও পাওলোর মাঠ। তাঁদের অনেকেই হয়তো স্টেডিয়ামে ঢোকার সুযোগ পাবেন না, কিন্তু অ্যারেনা করিন্থিয়ানসের চারদিক তাঁরা মাতিয়ে রাখবেন নিজ দেশের জয়ের প্রার্থনায়। ফুটবলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে তাঁরা এসেছেন নিজ দেশ থেকে, দলে দলে। উদ্দেশ্য একটাই, আর্জেন্টিনার বিজয়ের বেশ!
আজ সুইজারল্যান্ডকে হারিয়ে মাঠের সাদা-নীল বাহিনী যেন স্থান করে নেয় শেষ আটের লড়াইয়ে—এই প্রার্থনা তো সারা বিশ্বের সব আর্জেন্টাইন সমর্থকের। এই এক লাখ ভক্ত যেন সেই প্রার্থনা ছড়িয়ে দেবেন খেলোয়াড়দের মধ্যে। ‘জয়তু আর্জেন্টিনা’ স্লোগানে বুঝি আজ ভালোই কাঁপাবে সাও পাওলোর মাঠ! আর তাতেই তেতে উঠবেন, মেসি-হিগুয়েইন-গ্যাগোরা।