তাইওয়ানে চারে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারে উঠে এসেছেন সিদ্দিকুর। মারকারিস তাইওয়ান মাস্টার্সে কাল দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ১ শট কম খেলে সাত থেকে চারে উঠে এসেছেন বাংলাদেশের গলফার। দুই রাউন্ড মিলিয়েও পারের চেয়ে ১ শট কম খেলেছেন সিদ্দিকুর। ছয় লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে সবার ওপরে আছেন যুক্তরাষ্ট্রের স্যাম সির (-৫)।