তাইওয়ানে দারুণ শুরু সিদ্দিকুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে জাপানে এশিয়া প্যাসিফিক ওপেন মিৎসুবিসি ডায়মন্ড কাপে কাট মিস করেছিলেন। তবে তাইওয়ানে কাল থেকে শুরু হওয়া মারকারিস মাস্টার্সে দারুণ শুরু করেছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ৩ শট কম খেলে যুগ্মভাবে তৃতীয় স্থানে আছেন। কাল দুটি বার্ডির সঙ্গে একটি ইগলও করেছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপাজয়ী সিদ্দিকুর। পারের চেয়ে ৫ শট কম খেলে শীর্ষে আছেন মালয়েশিয়ার গলফার ড্যানি চিয়া। দুইয়ে ভারতের রশিদ খান (-৪)।