তাইওয়ানে ৩৯তম সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এগিয়ে যাওয়া, তো পরের দিন পিছিয়ে পড়া। তাইওয়ানের ইয়েংডার হেরিটেজ গলফে এই ‘ধারাবাহিকতা’ ধরে রেখেই শেষ করলেন সিদ্দিকুর রহমান। ২৮তম অবস্থানে থেকে শেষ রাউন্ড শুরু করা সিদ্দিকুর শেষ পর্যন্ত হয়েছেন ৩৯তম। প্রথম রাউন্ড শেষে ৩৪ নম্বরে ছিলেন সিদ্দিকুর, দ্বিতীয় দিন শেষে ৪৫তম। কাল শেষ রাউন্ডে সিদ্দিকুর তিনটি বার্ডি করেছেন, বগি দুটি। সব মিলিয়ে পারের চেয়ে ২ শট কম খেলেছেন জাপানে ঠিক আগের টুর্নামেন্টে নবম হওয়া সিদ্দিকুর। ৩ লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের শিব কাপুর। ভারতীয় গলফার সব মিলিয়ে খেলেছেন পারের চেয়ে ১৬ শট কম। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।