তাইপের বিপক্ষেও জয় বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইপের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের কৌশিক। ছবিঃ সংগৃহীত।
তাইপের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের কৌশিক। ছবিঃ সংগৃহীত।

এএইচ কাপ হকিতে দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ। আজ হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে চীনা তাইপের বিপক্ষে জয় ৪-২ গোলে। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন রোমান সরকার, আশরাফুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন।

১৭ মিনিটে রোমানের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ২-০ করেন আশরাফুল ইসলাম। ২৯ মিনিটে অধিনায়ক জিমির ফিল্ড গোলে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করে। গোল দুটির একটি ছিল ফিল্ড গোল, অপরটি পেনাল্টি স্ট্রোক। ৫২ মিনিটে চয়নের পেনাল্টি কর্নারের গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গেও ৪-২ গোলে জিতেছিল বাংলাদেশ। বুধবার শেষ ম্যাচে ম্যাকাওয়ের সঙ্গে খেলবে বাংলাদেশ।