প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজমহল বানাতে চান ডেভিড বেকহাম। এরই মধ্যে কয়েকবার চেষ্টাও করেছেন। কিন্তু প্রতিবারই মাঝপথে হাল ছেড়ে দিতে হচ্ছে ইংলিশ ফুটবল তারকাকে। তাজমহল বানানো কি সহজ? হোক না সেটা প্লাস্টিকের লেগো তাজমহলও! অবসর সময়ে ছেলেদের সঙ্গে কার্টুন আঁকা ও লেগো বানানোটা খুব পছন্দ বেকহামের। সেই শখেই মিলানে থাকার সময় কিনেছিলেন ৫৯০০ টুকরার তাজমহল লেগো। একবার নাকি কাছাকাছি গিয়েও চোটের (ফুটবলীয় চোট) কারণে শেষ করতে পারেননি অমর প্রেমের সৌধ। তাজমহল না পারলেও লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজ ঠিকই বানাতে পেরেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। ওয়েবসাইট।