তানভিরের বোলিং বৈচিত্র্যের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লোয়ার বল অনেক দিন ধরেই বোলিং বৈচিত্র্যের অংশ। এই বৈচিত্র্যকেও কত বৈচিত্র্যময় করা যায়, সেটির প্রতিযোগিতা চলছে এখন। এই লড়াইয়ে এগিয়ে থাকা একজন সোহেল তানভির। স্লোয়ার বলও করতে পারেন কয়েক রকমের। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় তাঁর চাহিদাও তাই অনেক। কাল শোনালেন এটা রপ্ত করার ইতিহাস আর প্রয়োজনের কথা, ‘এমনিতে বোলাররা মাঝেমধ্যে তাদের বিশেষ বলটা করে ব্যাটসম্যানদের চমকে দেয়। কিন্তু টি-টোয়েন্টিতে উল্টো ব্যাটসম্যান ল্যাপ, স্কুপ, সুইচ শটে বোলারদের চমকে দেয়। এমনকি ইয়র্কারেও অনেক সময় এখন স্কুপ খেলে ফেলে। এ জন্য আমাদের নিত্যই বৈচিত্র্যের সন্ধান করতে হয়। স্লোয়ারটাও অনেকে ধরে ফেলে বলে কয়েক রকমের থাকলে ভালো। আমরা এসব শিখেছি টেপ বল ক্রিকেট খেলে। টেপ বলে ধুন্ধুমার মার হয়, তাই ইয়র্কার-স্লোয়ার করতে হয়। টেপ বল খেলেই পাকিস্তানি বোলাররা এত বৈচিত্র্য শেখেন!’