প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহ খানেক আগে বরিশাল বার্নার্সের বিপক্ষে ৬৬ রান করেও ওপেনিং সঙ্গী চার্লস কভেন্ট্রির ছায়ায় ঢাকা পড়েছিলেন। ২৫ বলে ৬২ করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন জিম্বাবুইয়ান ওপেনার। তিন ম্যাচ পর কাল আবার ফিফটি করলেন, এবার ম্যাচসেরা স্বীকৃতিও পেলেন বাংলাদেশের ওপেনার। ৪টি চারে ও ২ ছয়ে ৩৬ বলে ৫০। ১১.২ ওভারে কভেন্ট্রির সঙ্গে ৯৫ রানের জুটি। রংপুর রাইডার্সের ১৬৩ রান এক ওভার হাতে রেখেই পেরিয়ে গেল দুরন্ত রাজশাহী। বিপিএলের দুই আসর মিলিয়ে ১০ ম্যাচ খেলে এই প্রথম ম্যাচসেরা হলেন তামিম ইকবাল।