তামিম এখন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘অভিনন্দন, তামিম ইকবাল।’ মুঠোফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসল, ‘ধন্যবাদ ভাই, ধন্যবাদ।’ ব্যাংককের একটি হাসপাতালে কাল প্রথম সন্তানের মুখ দেখলেন জাতীয় দলের ওপেনার তামিম। নবজাতক পুত্রসন্তান ও স্ত্রী আয়েশা সিদ্দিকা দুজনই মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন তামিম।
অবশ্য নিশ্বাস-প্রশ্বাস একটু দ্রুত হওয়ায় চিকিৎসকেরা নবজাতককে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। পর্যবেক্ষণ শেষে তাঁদের ছাড়পত্র পেলেই দেশে ফিরে আসবেন তামিম। তবে ছেলে ও মা আরও কিছুদিন থাকবেন ব্যাংককেই। বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে কাল মুঠোফোনে তামিম বললেন, ‘একটাই অনুভূতি...দায়িত্বটা এখন অনেক বেড়ে গেল।’
বাবা হওয়ার তাৎক্ষণিক অনুভূতিটা অবশ্য এর আগেই নিজের ফেসবুক পেজে জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান, ‘আমাদের ছোট্ট আনন্দের টুকরোটি এসে গেছে। আল্লাহর রহমতে আজ (গতকাল) সকালে আমরা একটি পুত্রসন্তানের মুখ দেখেছি। মা ও ছেলে দুজনই ভালো আছে। তবে চিকিৎসকেরা ছোট্ট শিশুটিকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। আমাদের জন্য দোয়া করবেন।’