তামিম এবার ৬৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪, ৩৫, ০—এই পারফরম্যান্স একটু অস্বস্তিতেই ফেলেছিল তামিম ইকবালকে। অবশেষে কাল রানের দেখা পেলেন। চারটি করে চার-ছয়ে ৪৯ বলে করেছেন ৬৮। তবে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টির এই ম্যাচে হেরেছে তাঁর দল ওয়েলিংটন। ১৯৮ রান তাড়া করেও ৬ বল হাতে রেখে ৯ উইকেটে জিতে গেছে নর্দান ডিস্ট্রিক্টস! ৩৮ বলে ফিফটি পাওয়া তামিমকে নিয়ে রাইডার (৩৭ বলে ৬২) উদ্বোধনী জুটিতে ৯০ তুলেছিলেন ১০ ওভারে। কিন্তু নর্দান ডিস্ট্রিক্টস ম্যাচ-জয় নিশ্চিত করে ফেলে ডেভিচ (৫৭ বলে ৯২*) ও ব্র্যাড উইলসনের (৪৯ বলে ৭৪) ১৬৫ রানের ওপেনিং জুটিতে! ওয়েবসাইট।