তামিম-কভেন্ট্রির ব্যাটে রাজশাহীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়কত্ব ছাড়ার পর আসলেই যেন ভারমুক্ত হয়ে উঠেছেন জহুরুল ইসলাম। বরিশাল বার্নার্সের বিপক্ষে গত ম্যাচে ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। আজও রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮ বলে ৩৮ রানের হার-না-মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন জহুরুল।রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে দুরন্ত রাজশাহী পেয়েছে ৭ উইকেটের জয়। জহুরুলের আগে রাজশাহীর এই জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন দুই ওপেনার চার্লস কভেন্ট্রি ও তামিম ইকবাল। তামিম ৫০ ও কভেন্ট্রি ৪৭ রানের ইনিংস খেলেন।জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করেন কভেন্ট্রি ও তামিম। শুরুতেই ৯৪ রানের জুটি গড়ে জয়ের ভিত্তি গড়ে দেন এই দুই ওপেনার। ১১তম ওভারের শেষ বলে একটা চার মেরে অর্ধশতক পূর্ণ করেন তামিম। কিন্তু তারপর যেন ধৈর্য হারিয়ে ফেলেন এই বাঁহাতি ওপেনার। পরের ওভারেই তাপস ঘোষকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন নাসিরের হাতে। পরের ওভারে ৪৭ রান করা চার্লস কভেন্ট্রিও সাজঘরে ফেরেন রানআউটের ফাঁদে পড়ে। তৃতীয় উইকেটে ২৬ রান যোগ করে জয়টা নাগালের মধ্যে নিয়ে আসেন জহুরুল ইসলাম ও মুনাবিরা। ১৬তম ওভারে দলীয় ১৩১ রানের মাথায় কেভিন ও’ব্রায়েনের শিকারে পরিণত হন মুনাবিরা। বাউন্ডারিতে চমত্কার কৌশলে কেভিনকে তালুবন্দী করেন ক্যামেরন বোরগাস। তবে এরপর আর কোনো সফলতার দেখা পায়নি রংপুর রাইডার্স। ১৮ বলে ৩৮ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জহুরুল ইসলাম। ১৪ রান করে অপরাজিত ছিলেন শেন অরভিন।আজকের এই জয় দিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী। ৮ ম্যাচ খেলে চার জয়ে এখন তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রংপুর রাইডার্স।ঢাকায় বিপিএলের সেই পুরোনো চেহারাই দেখা গেল। চট্টগ্রাম ও খুলনায় দর্শক বেশ সাড়া দিলেও ব্যাট-বলের উত্তাপ এখনো রাজধানীবাসীকে স্পর্শ করেনি। কিছু দর্শক ছাড়া গ্যালারি প্রায় ফাঁকা।স্কোর:রংপুর রাইডার্স: ১৬৩/৩ (২০ ওভার)দুরন্ত রাজশাহী: ১৬৮/৩ (১৯ ওভার)ফল: দুরন্ত রাজশাহী সাত উইকেটে জয়ী।