তামিম ফিরছেন ২৪ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচারের পরদিন বলেছিলেন, সপ্তাহখানেক পর দেশে ফিরবেন। কিন্তু আরও দিন তিনেক বাড়ছে তামিম ইকবালের অস্ট্রেলিয়া প্রবাস। বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে ২৪ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের ওপেনার।গতকাল আবার চিকিৎসকের কাছে গিয়েছিলেন তামিম ইকবাল। পুরোনো ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ বাঁধা হয়েছে হাতে। সব দেখেশুনে চিকিৎসক বলেছেন, অস্ত্রোপচারের জায়গাটা দ্রুতই সেরে উঠছে। চাইলে আগামী শুক্রবারই দেশে ফিরতে পারেন তিনি। মাঝের এই এক সপ্তাহে তামিমের হাতের ব্যান্ডেজ খোলা হবে, এরপর দেখাবেন ফিজিওথেরাপিস্ট।