তামিম ৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৮ বলে করেছেন ৪১। তবে এবার আর দলকে জেতাতে পারলেন না তামিম ইকবাল। ১২ রানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সংহত করেছে ওটাগো। তবে হেরেও দুইয়ে থেকে গেছে ওয়েলিংটন।ডেরেক ডু বুরডারের ৪৪ বলে ৬৭ ও হামিশ রাদারফোর্ডের ২০ বলে ৩২ রানে ওটাগো করে ৬ উইকেটে ১৭০ রান। রাইডার (৬) ও প্যাপস (১) দ্রুত ফেরার পর ওয়েলিংটনকে এগিয়ে নিচ্ছিলেন তামিম। কিন্তু বাঁহাতি স্পিনার নিক বিয়ার্ডের বলে রাদারফোর্ডের হাতে ধরা পড়ে শেষ হয় তাঁর ৪ চার ও ১ ছয়ের ইনিংস। অধিনায়ক গ্রান্ট এলিয়ট পরে ১৮ বলে ৩৬ করলেও ওয়েলিংটন আটকে গেছে ১৫৮ রানেই। ওয়েবসাইট।