তামিমকে এক সপ্তাহের বিশ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউন্ডারি হয়ে গিয়েছিল ওই শটটাতে। সঙ্গে ঘটল একটা অঘটনও। টান পড়ল ঊরুর পেশিতে। এশিয়া কাপের ফাইনালে পাওয়া এই চোটের কারণে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকে। আপাতত বিশ্রামে আছেন ওই ম্যাচেই বল করার সময় অ্যাঙ্কেলে চোট পাওয়া নাজমুল হোসেনও।বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী কাল জানিয়েছেন, ‘টান পড়ায় তামিমের ঊরুর মাংসপেশির ফাইবার ছিঁড়ে গেছে বলে মনে হচ্ছে। আপাতত এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।’ নাজমুলের ব্যাপারে তিনি জানিয়েছেন, ‘ওর অ্যাঙ্কেল ফুলে গেছে। ফোলা কমলে কাল-পরশু টেপ খোলা হবে। এর পরই বোঝা যাবে, কী অবস্থা।’ এ ছাড়া ফাইনালের দিন শাহাদাত হোসেনের পিঠে সামান্য ব্যথা ছিল বলেও জানিয়েছেন দেবাশিস।এক সপ্তাহের বিশ্রামে যাওয়ায় ভিক্টোরিয়ার হয়ে খেলতে পারবেন না আগামীকাল শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব।