তামিমদের লক্ষ্য ১৭৫ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন নিয়েছেন ৩টি উইকেট। ফাইল ছবি।
আল আমিন নিয়েছেন ৩টি উইকেট। ফাইল ছবি।

বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের সর্বশেষ কয়েকটি ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি দল। কিন্তু আজ এর ব্যত্যয় ঘটেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রাইম ব্যাংক অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৬ উইকেটে ১৭৪। ওভারপ্রতি প্রাইম ব্যাংক রান তুলেছে ৮.৭০। তামিমের ইউসিবি-বিসিবি একাদশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৫ রান।

প্রাইম ব্যাংকের শুরুটা অবশ্য বেশ ভালো। ৭.৩ ওভারে বিনা উইকেটে তারা তোলে ৫৯ রান। টুর্নামেন্টে অন্যতম সফল ব্যাটসম্যান এনামুল হকের ব্যাট আজও হেসে ওঠার ইঙ্গিত দিয়েছিল। তবে ইউসিবি-বিসিবির মুক্তার আলী তাঁর বড় ইনিংসের স্বপ্ন ধূলিসাত্ করে দেন। মুক্তারের বলে বোল্ড হয়ে এনামুল ফেরেন ২৭ রানে। টুর্নামেন্টে ব্যর্থ হলে ফাইনালে অবশ্য হেসে উঠেছে প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমারের ব্যাট। আরাফাত সানির বলে বোল্ড হওয়ার আগে করেন ৬২ রান। ব্যাট হাতে অবশ্য সাকিব আজ খুব একটা সুবিধা করতে পারেননি। আল আমিনের শিকার হওয়ার আগে করেছেন মাত্র ১৪ রান। শেষমেশ ২০ ওভারে সাকিবদের সংগ্রহ ১৭৪ রান। ইউসিবির