তামিমের অভিযোগ অস্বীকার জোন্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবালের সব অভিযোগ অস্বীকার করলেন ডিন জোন্স। বিপিএলের প্রথম আসরে চিটাগং কিংসের টেকনিক্যাল ডিরেক্টর তামিমকে নেট থেকে বেরিয়ে যেতে বলেছিলেন বলে স্বীকার করলেও কোনো বাজে ভাষা ব্যবহার করেননি বলে দাবি করেছেন। তামিমকে ‘চাকর’জাতীয় কিছুও নাকি বলেননি।ডিন জোন্সের তামিম ইকবালের এসব অভিযোগ গত মঙ্গলবার প্রথম আলোয় ছাপা হয়েছে। যাতে তামিম বলেছেন, মিরপুর একাডেমি মাঠে চিটাগং কিংসের অনুশীলনে জোন্স তাঁকে সবার সামনে ‘গেট আউট, গেট আউট’ বলে চিৎকার করে নেট থেকে করে দিয়েছেন। মালিকের অনুরোধে এরপর এক রাতে জোন্সের হোটেল রুমে দুঃখ প্রকাশ করতে গেলে জোন্স তাঁকে চরম অপমান করেন এবং একপর্যায়ে বলেন, ‘তোমরা হলে চাকর। আমি হলাম বস।’ইএসপিএনক্রিকইনফোকে জোন্স বলেছেন, ‘আমি কখনোই ওই ধরনের কোনো পরিভাষা (চাকর) ব্যবহার করিনি, তামিমও ক্ষমা চায়নি। বাংলাদেশে যাওয়ার আগে সামির চৌধুরী (মালিক) বলেছিল, আমি কোচ, ওখানে যাওয়ার পর বলা হয় আমি টেকনিক্যাল ডিরেক্টর। তার পরও তামিম আমাকে ওর অবস্থা জানায় এবং চিটাগং কিংস ও বাংলাদেশ দলের ফিজিওকেও তা জানানো হয়। ওকে নেটে ব্যাটিং করতে দেখার পর আমি ওকে বলি, চোট পাওয়া কোনো ব্যাটসম্যানের নেটে ব্যাটিং করা উচিত নয়। ও ফিটনেস টেস্ট দিতেও রাজি হয়নি।’তামিমের অভিযোগ, চট্টগ্রামে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপের সময় তাঁকে মা-বাপ তুলে গালাগালি করেছেন জোন্স। পরে নিজে থেকেই আর খেলেননি তামিম। এটা নিয়ে জোন্সের ব্যাখ্যা, ‘ওকে তিনে খেলতে বলার পর ও আপসেট ছিল, কারণ সাধারণত ও ওপেন করে। কিন্তু ব্যবস্থাপনা তো সবার জন্যই সমান হওয়া উচিত। তামিমের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো সমস্যাই নেই, ও দারুণ এক ক্রিকেটার এবং বয়সের তুলনায় পরিণত এক প্রতিভা। ওর সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’তামিমের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই মাঝপথে জোন্স বিপিএল ছেড়েছিলেন বলে গুঞ্জন আছে। তবে এ ক্ষেত্রেও জোন্সের দাবি অন্য রকম, ‘ভিক্টোরিয়া সরকারের একটি কাজে জড়িত হওয়ার জন্য আমাকে ছয় ম্যাচ পরই দিল্লি যেতে হয়েছিল। চিটাগং কিংস জানত আমাকে শুধু ওই সময়টুকুই পাওয়া যাবে।’ ওয়েবসাইট।