সিঙ্গাপুর গিয়ে সুসংবাদ-দুঃসংবাদ দুটোই শুনেছিলেন তামিম ইকবাল। এর আগে সেখানে দুজন চিকিত্সককে দেখিয়েছিলেন। একজন বলেছেন, অস্ত্রোপচার ছাড়াই ভালো হয়ে যাবে তাঁর ঘাড়ের সমস্যা। আরেকজন বলেছিলেন, অস্ত্রোপচার লাগবে। কাল তৃতীয় একজন চিকিত্সক দেখানোর পর তামিম নিশ্চিত হয়েছেন, ঘাড়ের ডিস্কে সমস্যা থাকলেও সেটির জন্য অস্ত্রোপচার জরুরি নয়। তামিম তাই দেশে ফিরছেন স্বস্তি নিয়েই। কাল রাতেই ঢাকায় পৌঁছে যাওয়ার কথা তাঁর।