তামিমের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে, ঠিক কালকের দিনেই (২২ মার্চ) আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। এই মিরপুরেই, আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১২৯। কাল সেটার পুনরাবৃত্তি করতে পারেননি, তবে দারুণ আরেকটি কীর্তি ঠিকই গড়েছেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টানা চার ওয়ানডে ইনিংসে ছুঁলেন ফিফটি। টানা তিন ইনিংসে আছে কেবল মোহাম্মদ আশরাফুল (২০০৫ সালে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট ট্রফি), হাবিবুল বাশার (২০০৬ সালে কেনিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) ও শাহরিয়ার নাফীসের (২০০৬ জিম্বাবুয়ে ও ২০০৮ আয়ারল্যান্ড সিরিজে)।