তামিমের বিকল্প আনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর টেস্টের প্রথম ইনিংসেই কনুইয়ে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। সেই চোট বেড়ে যাওয়ায় খুলনা টেস্টেই তামিমের খেলা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। যদি তিনি খুলনায় খেলতে না পারেন, তাহলে তাঁর বদলে দলে জায়গা পাবেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আনামুল হক।বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং অবশ্য তামিমের ফিটনেস টেস্টের কথা বলেছেন। আজ বা আগামীকাল তামিমের ফিটনেস পরীক্ষার ওপরই খুলনা টেস্টে তাঁর খেলা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিভব। তামিম না থাকলে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পাবেন আনামুল হক। গত আগস্টে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া প্রথম শ্রেণীর দারুণ পারফরম্যান্স তাঁর। জাতীয় লিগের শেষ তিনটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি। এই পারফরমেন্সের বিবেচনাতেই হয়তো তাঁর খুলনায় টেস্ট অভিষেকটা হলেও হয়ে যেতে পারে। সুযোগ পেলে তা সদ্ব্যবহার করে সোহাগ গাজীর মতো আনামুলও নিজের অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।আগামীকাল থেকে খুলনায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টটি। রয়টার্স