প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের উইকেট আর আউটফিল্ড যে রকম স্লো, জিম্বাবুয়ের ১৮৮ রানই কাল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারত। বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যানকে তো সংগ্রামও করতে দেখলাম! কিন্তু তামিম ইকবালের ইনিংসটা ছিল ব্যতিক্রম—বলতে পারেন কালকের ম্যাচে ওটাই ছিল টার্নিং পয়েন্ট।আগেই বলেছি, এ মাঠে ১৮৮ রানও ছোট স্কোর ছিল না। তামিম অমন ব্যাটিং না করলে হয়তো সহজ হতো না বাংলাদেশের জয়। তবে মাঠ আর উইকেট যে এতটা স্লো, সেটা তামিমের ব্যাটিংয়ের সময় বোঝাই যায়নি। বোঝা যাবে কীভাবে, ও তো খেললই সব ওপরে ওপরে! ৯৫ রানের ইনিংসে ৭টা ছক্কা! তামিমের পক্ষেই সম্ভব এমন ব্যাটিং করা। মাঠ-উইকেট কোনো প্রভাবই ফেলতে পারেনি ওর ব্যাটিংয়ে। বলতে পারেন ওর একার ব্যাটিংয়েই শেষ হয়ে গেছে ম্যাচ। শুরুতে একটা উইকেট পড়ে গেলেও তামিমই আর ম্যাচে ফিরতে দেয়নি জিম্বাবুয়েকে।