তামিমের সমস্যা গুরুতর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন তামিম ইকবালই জানিয়েছিলেন, কুঁচকির সমস্যা থেকে দিনে দিনে সেরে উঠছেন। কাল আলট্রাসনোগ্রাফি রিপোর্টেও জানা গেল সমস্যা জটিল কিছু নয়। তবে সতর্কতা হিসেবে দুই সপ্তাহ ম্যাচ না খেলার পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় দলের সহ-অধিনায়ককে।আঘাত পাওয়ার দিন থেকে হিসাব করলে এই দুই সপ্তাহ শেষ হবে ২৮-২৯ জুলাই। তামিমের জিম্বাবুয়ে সিরিজ তাই বাধাপ্রাপ্ত হচ্ছে না। ঝুঁকি এড়াতে বড়জোর জিম্বাবুয়েতে ১ আগস্ট থেকে শুরু প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না, জানিয়েছেন বিসিবির চিকি ৎ সক দেবাশিস চৌধুরী। জিম্বাবুয়ে যাওয়ার আগে এই কয়টা দিনও বসে থাকবেন না তামিম। চেষ্টা করবেন আজ থেকে রওনা দেওয়ার আগ পর্যন্ত সময়টা নেটে ব্যাট করার।