তামিমের সেই ‘অর্ডিনারি’ বোলারই ম্যাচ-সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রায়ান ভিটরিকে পাত্তাই দিতে চাননি তামিম ইকবাল। জিম্বাবুয়ের এ ফাস্ট-মিডিয়াম বোলারকে উড়িয়ে দিয়েছিলেন ‘অর্ডিনারি’ বলে। ভিটরি মুখে কিছু বলেননি। তবে তামিমের তাচ্ছিল্যের জবাবটা তিনি দিয়েছেন নিজের পারফরম্যান্স দিয়ে। শুধু তামিম নয়, ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচে পুরো বাংলাদেশ দলকেই ‘অর্ডিনারি’ বানিয়ে ছেড়েছেন ভিটরি!বাংলাদেশের দলীয় রান তখন ৭। ৪ রানে থাকা তামিমকে সাজঘরে পাঠিয়ে তাণ্ডবের সূচনা করেন ভিটরি। একে একে এই বোলার সাজঘরে পাঠান শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েসকে। ৩৩ রান তুলতেই প্রথম চারটি উইকেট হারায় বাংলাদেশ। সবকটি উইকেটই শিকার করেন ভিটরি।৩০ রান খরচায় ৫ উইকেট! তামিমের চোখে ‘অর্ডিনারি’ বোলারই দিন শেষে ম্যাচ-সেরা! ভিটরি যেন তামিম আর তাঁর দল বাংলাদেশকে এ শিক্ষাটাই দিলেন—মুখে বড় বড় কথা নয়, সামর্থ্য থাকলে সেটা দিয়েই সমালোচনার জবাব দিতে হয়।