প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্রই সাড়ে ৪ মাস স্থায়ী হলো সাকিব আল হাসানের রেকর্ডটি। গত ৯ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ৫১ রানের ইনিংসটির পথে ওয়ানডেতে ৩০০০ রান ছুঁয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। গড়েছিলেন বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম ইনিংস খেলে ৩০০০ করার রেকর্ড। ১০৫ ইনিংস লেগেছিল সাকিবের। কাল অধিনায়ককে পেছনে ফেললেন সহ-অধিনায়ক, ১০২তম ইনিংসে ৩০০০ ছুঁলেন তামিম ইকবাল। বুলাওয়েতে কাল ৫৩ রানের সময় তৃতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন ৩০০০। তামিম-সাকিব দুজনই অবশ্য অনেকটা পেছনে বিশ্ব রেকর্ডের চেয়ে। ৩ হাজার ছুঁতে মাত্র ৬৯ ইনিংস লেগেছিল ভিভ ‘কিং’ রিচার্ডসের। ৭২ ইনিংস লেগেছিল ভিভের দলের ওপেনার গর্ডন গ্রিনিজের ও সাবেক দক্ষিণ আফ্রিকা ওপেনার গ্যারি কারস্টেনের। সময়ের হিসাবে রেকর্ডটি মহেন্দ্র সিং ধোনির। ৩ বছর ৫১ দিন সময় নিয়েছিলেন ভারত অধিনায়ক, ৩ বছর ১৫৮ দিন লেগেছিল রাহুল দ্রাবিড়ের।