তামিমের ৫ রান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কাল ৮ বলে মাত্র ৫ রান করলেন তামিম ইকবাল। টিঅ্যান্ডটি রেড স্টিলের কাছে ৬ উইকেটে হেরেছে তাঁর দল সেন্ট লুসিয়াও। সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে—এমন সমীকরণে দাঁড়িয়ে সেন্ট লুসিয়া ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে করে মাত্র ৯৯। জবাবে ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টিঅ্যান্ডটি। তথ্যসূত্র: ক্রিকইনফো।