তায়কোয়ান্দোতে সেরা বিজেএমসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দোর শেষ দিনটি ছিল বিজেএমসির। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল সাতটি ইভেন্টে সোনা জিতেছেন বিজেএমসির খেলোয়াড়েরা। মেয়েদের সিনিয়র বিভাগে সুমাইয়া, আফরিনা, সুইটি, মার্জিয়া, রায়না সোনা জিতেছেন। কুমিল্লার পক্ষে মহিলা বিভাগে একমাত্র সোনাটি জিতেছেন মারুফা। পুরুষ বিভাগের সিনিয়রে সোনা জিতেছেন বিজেএমসির জাহিদ ও ইমতিয়াজ। পুরুষ বিভাগে নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন বিজিবির তামজিদ, মাসুম, সেনাবাহিনীর জ্বলন্ত, আনোয়ার, মোসলেম, মিজানুর, সিরাজগঞ্জের আকাশ, গাজীপুরের ফরহাজুল, সিরাজগঞ্জের রাসেল, ধানমন্ডির ফাহাদ, সাতক্ষীরার সিয়াম ও দিনাজপুরের রকি।