তার পরও চালকের আসনে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল্লেকেলে টেস্টে খেলা হয়েছে তিন দিন। এই তিন দিনের খেলার একটা বড় অংশ কেড়ে নিয়েছে প্রকৃতি। তবে প্রকৃতির বাধার পরও টেস্টে নিয়ন্ত্রণ নিয়েছে অস্ট্রেলিয়া।প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কা অল আউট হয় ১৭৪ রানে। জবাবে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪১১ রান। স্বাগতিকদের প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত সফরকারীরা দল এগিয়ে ২৩৭ রানে।আলোক স্বল্পতার কারণে গতকাল খেলা হয় ৭৩ ওভার। আজ বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা হলো আরও কম—মাত্র ৪১ ওভার। তবে প্রকৃতির প্রতিরোধের মুখেও সেঞ্চুরি তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান শন মার্শ ও মাইক হাসি। তৃতীয় দিন শেষে খেলার যা অবস্থা, তাতে প্রকৃতিই কেবল বাঁচাতে পারে শ্রীলঙ্কাকে!সাজঘরে ফেরার আগে হাসি করেন ১৪২ রান, আর মার্শ ১৪১ রান। দলের জন্য দুজন সমান ভূমিকা রাখলেও মার্শের ইনিংসটার তাত্পর্য আলাদা। এটাই যে ২৮ বছর বয়সী মার্শের অভিষেক টেস্ট। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৭৪অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪১১/৭(তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ২৩৭ রানে এগিয়ে)