তারকা সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার যা করেন, সেটাই খবর। আইপিএলের আমিরাত অংশে যেমন একদিন গলফ খেলতে গেলেন দ্য এলস ক্লাব গলফ কোর্সে। সেটাও ফলাও করে প্রচার হলো সংবাদমাধ্যমে। টেন্ডুলকারের সঙ্গে ব্যাপক প্রচার পেল দুবাইয়ের ওই গলফ কোর্সটিও। এলস ক্লাবের কর্তারা এতই অভিভূত যে আজীবন সদস্যপদই দিয়ে দিলেন টেন্ডুলকারকে। ছবির মতো সুন্দর গলফ কোর্সটির নকশা করেছেন কিংবদন্তি গলফার আর্নি এলস। টেন্ডুলকার ছাড়াও তারকা আজীবন সদস্যের মধ্যে আছেন সাবেক এক নম্বর ররি ম্যাকইলরয়, হলিউড তারকা উইল স্মিথ, ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মেইকেল। ওয়েবসাইট।