প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে এসেছিলেন নিজের নতুন ছবি উই আর দ্য মিলার্স-এর প্রচারণায়। সেখানেই বিবিসি রেডিওর উপস্থাপক ক্রিস স্টার্কের সঙ্গে পরিচয় জেনিফার অ্যানিস্টনের। স্টার্ক আবার ইংলিশ ফুটবল ক্লাব ওয়াটফোর্ডের কট্টর সমর্থক। কীভাবে যেন অ্যানিস্টনকেও রাজি করিয়ে ফেললেন ওয়াটফোর্ডের সমর্থক হতে। ফ্রেন্ডস তারকা এর আগে কখনো জিয়ানফ্রাঙ্কো জোলার দলের নামও শোনেননি, তাতে কী! স্টার্ক অবশ্য তাঁকে বলেছেন, এটা বিশ্বসেরা কোনো ক্লাব নয়। আর জেনিফার অ্যানিস্টনের তা নিয়ে খুব একটা মাথাব্যথাও নেই। উপহার পাওয়া ওয়াটফোর্ডের জার্সি পরেই তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ইংল্যান্ডে। গায়ক এলটন জনের পর তাহলে আরও একজন তারকা সমর্থক পেল ওয়াটফোর্ড। ওয়েবসাইট।