তারকাহীন প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেদেরার, জোকোভিচ, নাদাল, ওজনিয়াকি। সবাই প্রথম দিনের দর্শক। ফ্রেঞ্চ ওপেন শুরুর দিনে সাবেক এক নম্বর লেটন হিউইট চোটের কারণে ম্যাচের কয়েক ঘণ্টা আগে সরে দাঁড়ান। এই অস্ট্রেলিয়ানের সরে দাঁড়ানোয় ভাগ্য খুলে যায় ফ্রান্সের মার্ক গিকুয়েলের। কিন্তু কোর্টে নেমেই তিনি হেরে গেছেন। তারকাহীন দিনেও আছে একটু অঘটনের আঁচড়। প্রথম রাউন্ডেই হেরে গেছেন সাহার পিয়ের, মার্টিন চিলিচ। তবে গত বছরের রানারআপ সামান্থা স্টোসুর, জাঙ্কোভিচ, ডেভিড ফেরার, জো-উইল ফ্রায়েড সোঙ্গারা শুভসূচনা করেছেন। এএফপি।