তারকাহীন সুপার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে এবার বিশ্বকাপের প্রেরণাটা ভালোই অনূদিত হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে। তবে বিকেএসপি, বগুড়া ও রাজশাহীতে আজ শুরু সুপার লিগটাকে আবার বিশ্বকাপই করে দিচ্ছে অন্ধকার।্র আগামীকাল থেকে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতির চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে বলে সুপার লিগে নেই জাতীয় দলের ক্রিকেটাররা।জাতীয় দলের ক্রিকেটারদের হারিয়ে একমাত্র ওল্ড ডিওএইচএস ছাড়া সব দলই কমবেশি ক্ষতিগ্রস্ত। বিশ্বকাপের ১৫ সদস্যের দলের কোনো ক্রিকেটার না থাকায় সুপার লিগে পূর্ণশক্তি নিয়েই নামবে সাবেক চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী থেকে শুরু করে ষষ্ঠ দল বিমান—তারকাদ্যুতি হারাচ্ছে অন্য সব দলই।ইনজুরির কারণে মাশরাফি বিন মুর্তজাকে এমনিতেই পাচ্ছে না আবাহনী। বিশ্বকাপের প্রস্তুতি কেড়ে নিচ্ছে অধিনায়ক মাহমুদউল্লাহ ও ওপেনার ইমরুল কায়েসকেও। মোহামেডান পাবে না অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালকে। এ ছাড়া গাজী ট্যাংকের শাহরিয়ার নাফীস ও নাঈম ইসলাম, বিমানের মুশফিকুর রহিম ও শফিউল ইসলাম এবং সিসিএসের মোহাম্মদ আশরাফুল খেলবেন না সুপার লিগে। এদিক দিয়ে বেঁচে গেছে সূর্যতরুণ। আবদুর রাজ্জাক, জুনায়েদ সিদ্দিক ও মোহাম্মদ সোহরাওয়ার্দী—বিশ্বকাপ দলে তাদের তিন-তিনজন খেলোয়াড় থাকলেও দলটা উঠতে পারেনি সুপার লিগেই! একই কারণে কলাবাগানও মিস করবে না রকিবুল হাসানকে। তবে কাল থেকে শুরু রেলিগেশন লিগে প্রাইম দোলেশ্বর পাচ্ছে না দুই পেসার নাজমুল হোসেন ও রুবেল হোসেনকে। ধানমন্ডি স্টেডিয়ামে রেলিগেশন লিগের প্রথম ম্যাচে কাল ওরিয়েন্টকে ৪ উইকেটে হারিয়েছে বিকেএসপি।তারকা ক্রিকেটারদের নিয়েও লিগ পর্বে দুটি হার ও একটা টাই দেখেছে মোহামেডান। পাকিস্তানের দুজন শোয়েব মালিক ও আজহার মেহমুদসহ অন্যদের নিয়ে সুপার লিগে তারা কতটা উঠে আসতে পারে সেটাই দেখার। অবশ্য বিশ্বকাপ প্রস্তুতি বড় ক্ষতিই করে দিয়েছে শীর্ষে থাকা আবাহনীর। ১১ ম্যাচ থেকে তাদের ২০ পয়েন্ট জমানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিশ্বকাপ দলে চলে যাওয়া মাহমুদউল্লাহ।আবাহনী-মোহামেডানের শক্তি কমে যাওয়ার পর পয়েন্ট টেবিলের তিন নম্বর দল ওল্ড ডিওএইচএস সুপার লিগে আরও ওপরে ওঠার স্বপ্ন দেখতেই পারে। মেহরাব হোসেন জুনিয়র ধারাবাহিক ভালো খেলছেন এবারের লিগে, আছেন আফতাব আহমেদও। অন্যদিকে শাহরিয়ার-নাঈমকে হারানোর পর চারে থাকা গাজী ট্যাংকের বড় ভরসা আপাতত বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া অলক কাপালি। সুপার লিগের আগে ম্যাচ জয় হার টাই পয়েন্টআবাহনী ১১ ১০ ১ ০ ২০মোহামেডান ১১ ৮ ২ ১ ১৭ওল্ড ডিওএইচএস ১১ ৮ ৩ ০ ১৬গাজী ট্যাংক ১১ ৮ ৩ ০ ১৬সিসিএস ১১ ৬ ৫ ০ ১২বিমান ১১ ৬ ৫ ০ ১২