প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশুর ভারত-পাকিস্তান ম্যাচে ইডেনের গ্যালারিতে বসবে তারার মেলা। দুই দেশের সাবেক তারকাদের অনেকেই আমন্ত্রিত। ইমরান খান, শচীন টেন্ডুলকার, ওয়াসিম আকরামের উপস্থিতি একরকম নিশ্চিত। থাকবেন বলিউড তারকা অমিতাভ বচ্চন ও পাকিস্তানের সংগীতশিল্পী শাফকাত আমানত আলীও। সাংস্কৃতিক জগতের তারকাদের ক্রিকেট মাঠে উপস্থিতি নতুন কিছু নয়। ক্রিকেট মাঠে দেখা যায় বলিউড তারকাদের। তবে ইডেনে অমিতাভ ও আমানত আলীর উপস্থিতি ভিন্ন কারণে। এদিন ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত গাইবেন তাঁরা। আলীর উপস্থিতি আগেই নিশ্চিত করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। নিজেই টুইট করে ‘জন গন মন...’ গাওয়াটা পরশু নিশ্চিত করেছেন বিগ ‘বি’। আইএএনএস।