তারার মেলায় নিষ্প্রভ তামিম
ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) মাঠ লর্ডসে ২০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাল বসেছিল তারার মেলা। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ব্রেট লি, ড্যানিয়েল ভেট্টোরি, মুরালিধরন, কলিংউড, পিটারসেন, বীরেন্দর শেবাগ, শিবনারায়ণ চন্দরপল, যুবরাজ সিং, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি, ওমর গুল, অ্যারন ফিঞ্চ—সত্যিকার অর্থেই লর্ডসের ৫০ ওভারের প্রীতি ম্যাচ হয়ে উঠেছিল সাবেক-বর্তমান তারকা খেলোয়াড়দের সম্মিলনী।ওয়ার্নের বাকি বিশ্ব একাদশের হয়ে সেই মেলায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন তামিম ইকবাল। কিন্তু বিশেষ এই উপলক্ষও তামিমের ব্যাটের সাম্প্রতিক দৈন্য দূর করতে পারেনি। আউট হয়েছেন মাত্র ১ রানে। তাঁর দল বিশ্ব একাদশও হেরে গেছে।৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পরও ৬ ছক্কা ৮ চারে যুবরাজের ১৩৪ বলে ১৩২ রানের ইনিংসে ২৯৩ রান করে বিশ্ব একাদশ।অ্যারন ফিঞ্চের ১৪৫ বলে ১৮১ রানে (চার ২৩টি, ছক্কা ৬টি) ইনিংসে চড়ে ৪.১ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জিতে গেছে টেন্ডুলকারের এমসিসি একাদশ। তথ্যসূত্র: ক্রিকইনফো।